চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

লাইভ রিপোর্ট
৭ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। শুক্রবার বিকালে জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। 

সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টুসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও কর্মপথ অনুসরণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। 

 

Read more — স্থানীয়
← Home