রাজশাহীতে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৩

লাইভ রিপোর্ট
৭ নভেম্বর ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ
রাজশাহীতে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর চারঘাট উপজেলার শিশাতলা এলাকায় মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা এক মোটরসাইকেলেরই আরোহী ছিলেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চারঘাট উপজেলার চামটা গ্রামের শিমুল আলী, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ তুহিন।

চারঘাট উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খায়রুল ইসলাম জানান, রাজশাহীমুখী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Read more — স্থানীয়
← Home