চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে সুপ্রিম কোর্টের আইনজীবীদের লংমার্চ

লাইভ রিপোর্ট
৮ নভেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে সুপ্রিম কোর্টের আইনজীবীদের লংমার্চ

অভিন্ন নদীতে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও সীমান্ত হত্যার বিচারসহ চার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ করছে আইনজীবীরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠন ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ’র ব্যানারে আয়োজিত দুইদিনের লংমার্চ শনিবার চাঁপাইনবাবগঞ্জে এসে শেষ হয়েছে। 

এরআগে শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু হয়। পরে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীতে এসে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়। 

রাজশাহী থেকে লংমার্চটি সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের কোর্ট চত্বরে আসে। সেখানে কিছুটা বিরতির পর শহরের সেন্টু মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়।   

এতে বক্তব্য রাখেন, পথসভায় বক্তব্য রাখেন, ভয়েস অব লাইয়ার্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সমন্বয়ক মো. দেলওয়ার হোসেন, লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, স্বাধীনতা সার্ববৌমত্ব পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা আল ইহজাজ, চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসাহাকসহ অন্যরা। 

বক্তারা বলেন, অতীতের সরকার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছিলো। আর এর সুযোগে ভারত দমন-শোষন করেছে। আন্তর্জাতিক আইন অমান্য করে অভিন্ন ৪৫ টি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার করেছেন। সীমান্তে একের পর এ মানুষ হত্যা করেছে। ভারতীয় আগ্রাসন রুখে দেয়ার সময় এসেছে। 

বক্তারা বলেন, সীমান্তে প্রতিটি হত্যার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা সম্ভব। এমনকি সীমান্ত নদীগুলোর পানি প্রত্যাহার নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ আছে। 

বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের পানি প্রত্যাহার ও সীমান্তে হত্যার জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। 

পরে লংমার্চটি সোনামসজিদ সীমান্তে দিয়ে শেষ হয়। 

Read more — স্থানীয়
← Home