চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মানকে প্রত্যাহার

লাইভ রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মানকে প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মানকে প্রত্যাহার করেছে সরকার। পদায়নের ২৯ দিনের মাথায় তাঁকে প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে মো. শাহাদাত হোসেন মাসুদকে। তিনি অর্থ বিভাগের উপ-সচিব হিসেব দায়িত্ব পালন করছিলেন। 

গত ১৫ অক্টোবর মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ অক্টোবর তিনি চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেন। 

Read more — স্থানীয়
← Home