বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা-আলোচনা

লাইভ রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ণ
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা-আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 

সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইনজামাম উল হক, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দীন, এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুসসহ অন্যরা।

সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আামাদের দেশে ১৩ শতাংশের বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। তবে গ্রামগঞ্জের থেকে শহরের মানুষ ডায়াবেটিসে বেশি আক্রান্ত। এই রোগের কারণে চোখ, কিডনি, হার্টসহ বিভিন্ন রোগের সমস্যা দেখা দেয়।  ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন হাটাহাটির পাশাপাশি সবাইকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দেন তিনি।

এদিকে দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রামে ডায়াবেটিস স্কিনিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

 

Read more — স্থানীয়
← Home