ঋদ্ধি ও রোজাকে সংবর্ধনা দিল শিশু একাডেমি

লাইভ রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ণ
ঋদ্ধি ও রোজাকে সংবর্ধনা দিল শিশু একাডেমি

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ির চাঁপাইনবাবগঞ্জের দুই প্রতিযোগীকে সংবর্ধনা দিয়েছে শিশু একাডেমি। বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু একাডেমির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এদের মধ্যে রোহিনী হাসান ঋদ্ধি ‘ক’ বিভাগের গল্প বলায় প্রথম এবং মালিহা মোস্তারী রোজা লোকসংগীতে সেরা দশে উঠেন। 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোন্নাফ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও অনলাইন পত্রিকা চাঁপাই লাইভ’র সম্পাদক ন,স,ম, মাহবুবুর রহমান মিন্টু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ গোলাম মোস্তফা, রোহিনী হাসান ঋদ্ধির মা সায়মা রওশন নূরী, মালিহা মোস্তারী রোজার মা আসমাউল হোসনা, অভিভাবক এ,এইচ,এম, রাজু, শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক সুমাইয়া চৌধুরী অরিন, চারুকলা প্রশিক্ষক আব্দুল্লাহ আল মুহাইমেন, সংগীত প্রশিক্ষক নুর ইসলাম ও আবৃত্তি প্রশিক্ষক কাব্য মোল্লাহ্সহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ওমর ফারুক। 

আলোচনা শেষে মূখ্য আলোচক ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

আলোচকরা বলেন, প্রত্যেকটি শিশুরই মেধা রয়েছে। তবে উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা দিয়ে তাকে জাগিয়ে তুলতে হবে। 

Read more — স্থানীয়
← Home