চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

লাইভ রিপোর্ট
২১ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর এ অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আসামিদের মধ্যে চিহ্নিত চোর, মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতরাও আছেন। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Read more — স্থানীয়
← Home