রহনপুর-ঈশ্বরদী রুটের ট্রেনে নতুন সিট কভার দিল এশিয়ান স্কুল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ণ
রহনপুর-ঈশ্বরদী রুটের ট্রেনে নতুন সিট কভার দিল এশিয়ান স্কুল

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে আমনুরা-রাজশাহী হয়ে ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনে নতুন সিট কভার দেয়া হয়েছে। রোববার দুপুরে রাজশাহী স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ সিট কভার সংযুক্ত করা হয়। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ সিট কভার সংযুক্তির উদ্বোধান করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. আমিনুল হাসান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোঃ ইসাহাক আলী, অধ্যক্ষ মোসাঃ মরিয়ম খাতুনসহ অন্যরা। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে সার্বক্ষনিক যাত্রী সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। রেলের আধুনিকায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঈশ্বরদী-রহনপুর গামী কমিউটার ট্রেনের সিট কভার সংযুক্ত করা হলো। 

নতুন এই সিট কভারগুলো এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে দেয়া হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক। 

Read more — স্থানীয়
← Home