নতুন সদস্যদের বরণ করল সিটি প্রেসক্লাব

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ণ
নতুন সদস্যদের বরণ করল সিটি প্রেসক্লাব

সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জে সদস্য হয়েছেন জেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের ৭ প্রতিবেদক। মঙ্গলবার রাতে নতুন এ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল সুকরানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক মোঃ কামাল উদ্দিন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তার হোসেনসহ অন্যান্যরা। 

নবাগত সদস্যদের সংগঠনের বিভিন্ন বিষয়ে অবহিত করেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান।  

নতুন সদস্যরা হলেন— দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ,  সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম সোহান, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এমএ অহাব, নাগরিক টেলিভিশনের ইয়াসির আরাফাত,  দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল বাশির,  দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি জাহিদ হাসান মাহমুদ মিম্পা ও স্টার টিভির মাহমুদুল হাসান তুষার। 

 

Read more — স্থানীয়
← Home