নারী নির্যাতন ও ডিজিটাল সহিংসতা বন্ধে কর্মশালা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ণ
নারী নির্যাতন ও ডিজিটাল সহিংসতা বন্ধে কর্মশালা

নারীর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক- শিক্ষর্থীদের নিয়ে প্রচারণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এ কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরি (এফএইচ এসোসিয়েশন)। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন এফএইচ ঝিলিম কমিউনিটি রেজিলিয়েন্স সেন্টারের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রুপলাল মুরমু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সংস্থার বাবুডাইং সিডিসি’র জেন্ডার-বেজড ভায়োলেন্স (জিবিভি) প্রতিরোধ সদস্য লুইশ মুর্মু, নারী নেত্রী কোকিলা মার্ডী, বিদ্যালয়ের অতিথি শিক্ষক শাহনিনা প্রামাণিক। 

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিনা খাতুন, উম্মে কুলসুম, জিবিভি সদস্য রাজেন হাসদা, জয়ন্ত সরেন প্রমুখ। কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামের নারী ও পুরুষরাও অংশ নেন। 

নারী নেত্রী কোকিলা মার্ডী বলেন, নারীরা এখনও বৈষম্যের শিকার। কর্মক্ষেত্রে সমান কাজ করেও পুরুষদের তুলনায় মজুরি পাচ্ছেন কম। স্বামীর নির্যাতনের শিকার হচ্ছে। 

Read more — স্থানীয়
← Home