শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

লাইভ রিপোর্ট, শিবগঞ্জ
১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, একেএস রোকন, তারেক রহমান, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুন উর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী প্রমুখ। 

এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। 

 

Read more — স্থানীয়
← Home