হাদির উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ণ
হাদির উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর জখমের প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার রাতে সাধারণ ছাত্র জনতার ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল করা হয়। 

শহরের বাতেনখাঁর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিভিন্ন এলাকা ঘুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের শান্তিমোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। 

এ সময় হাদির উপর গুলির ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোত্তাসিন বিশ্বাস, সাব্বির আহমেদ, আব্দুর রাহিম, তানভীর, মাহিন খানসহ অন্যরা।

Read more — স্থানীয়
← Home