দলের সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন ফরম তুললেন দুই বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ণ
দলের সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন ফরম তুললেন দুই বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে দলের সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও ইমদাদুল হক মাসুদ। রোববার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইমদাদুল হক মাসুদ নিজে এবং আব্দুস সালাম তুহিনের পক্ষে তার নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আব্দুস সালাম তুহিন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক এবং ইমদাদুল হক মাসুদ বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি। তারা দুজনেই দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছিলেন। এ আসনে বিএনপি বেছে নেয় সাবেক সংসদ সদস্য ও দলটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলামকে। তিনিও গত মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর ইমদাদুল হক বলেন, দল থেকে একজনকে মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু দলের মহাসচিব বলেছেন এটি চূড়ান্ত মনোননয় নয়। তাই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তবে আব্দুস সালাম তুহিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। 

Read more — স্থানীয়
← Home