শীতার্তদের মাঝে এরফান গ্ৰুপের কম্বল বিতরণ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ণ
শীতার্তদের মাঝে এরফান গ্ৰুপের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এরফান গ্রুপ। বুধবার ‘দেশের জন্য মানুষের পাশে’ স্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর ফকল্যান্ড মোড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, সিআইপি।

এসময় উপস্থিত ছিলেন এরফান গ্ৰুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্ৰুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিন, ইমাম এমদাদুল হক, সমাজ সেবক আব্দুস সামাদ লাট্টু মোড়লসহ অন্যরা। 

ভবিষ্যতেও চাঁপাইনবাবগঞ্জবাসীর পাশে থাকার অঙ্গিকার করে মাহবুব আলম বলেন, দীর্ঘদিন ধরেই এরফান গ্রুপ দরিদ্র, অসহায়, দুঃস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের বিভিন্নভাবে সহায়তা, খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেছে। আমার পিতা মরহুম এরফান আলী এতোদিন এ দায়িত্ব পালন করেছেন। তার দেখানো পথে একইভাবে আমি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব কাজ করে যাবো, ইনশাল্লাহ।

Read more — স্থানীয়
← Home