শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিলের বিকল্প চকো প্লাস জব্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ণ
শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিলের বিকল্প চকো প্লাস জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প ১০২ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করেছে বিজিবি। বুধবার ভোরে উপজেলার শিয়ালমারা সীমান্তসংলগ্ন জামাইপাড়া সিরাপগুলো জব্দ করা হয়। তবে ঘন কুয়াশার কারণে চোরাকারবারিদের আটক করা যায়নি।  

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিয়ালমারা সীমান্তের ১৮৯ মেইন পিলার থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামাইপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় ফেনসিডিলের বিকল্প ১০২ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করা হয়। 

বিজিবি অধিনায়ক বলেন,সীমান্ত এলাকায় সব ধরণের মাদক চোরাচালান প্রতিরোধে সজাগ রয়েছে বিজিবি। 

Read more — স্থানীয়
← Home