পোস্টাল ভোটের নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

লাইভ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ণ
পোস্টাল ভোটের নিবন্ধন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৬ লাখ ৭৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছে।

এর আগে, পোস্টাল ভোটের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। 

পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দিতে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা নিবন্ধন করছেন।

Read more — জাতীয়
← Home