রোববার ৮ বিভাগে অবরোধ কর্মসূচি ইনকিলাব মঞ্চের

লাইভ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
রোববার ৮ বিভাগে অবরোধ কর্মসূচি ইনকিলাব মঞ্চের

শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) দেশের ৮ বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি জানান, রবিবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগে এই কর্মসূচি পালিত হবে।

Read more — জাতীয়
← Home