ভোটে লড়তে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

লাইভ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ণ
ভোটে লড়তে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এই অব্যাহতিপত্র দেওয়া হয়। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। দুদিন পর ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দেন।

পরদিন ৮ আগস্ট সিনিয়র অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান। ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন কেনার পর তিনি পদত্যাগ করেন।

Read more — জাতীয়
← Home