চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীসহ ৫ জনকে পুশ-ইন, আটক করেছে বিজিবি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীসহ ৫ জনকে পুশ-ইন, আটক করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষন সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।  রোববার সকালে পুশইনের পর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেছে বিজিবি। 

৫ জনকে আটকের কথা স্বীকার করেছেন  বিজিবির ১৬  ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। 

আটককৃতরা হলেন নড়াইলের কালিয়া থানার জামিলডারা গ্রামের কামরুল লস্কর (৪৬), তার স্ত্রী লিপি লস্কর (৪০), ছেলে সাদ্দাম লস্কর (২২), মেয়ে ফিরোজা (১৬) এবং বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাটাদর গ্রামের হায়দার সরদার (২৩)।

বিজিবি অধিনায়ক বলেন, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয়পত্র যাচাই-বাছাই করে এ তথ্য নিশ্চিত হয়েছে বিজিবি। ভারতে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। 

আটকের পর তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, আটককৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Read more — স্থানীয়
← Home