চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল
বারঘোরিয়া কেন্দ্রীয় গোরস্তানে গায়েবানা জানাজা -ছবি: চাঁপাই লাইভ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে। বুধবার বিকালে বিএনপির ইউনিয়ন শাখার উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। 

বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার বারঘোরিয়া সরকারি গোরস্থান মাঠে গায়েবানা জানাজার আয়োজন করে ইউনিয়ন বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। 

জানাজা শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিভাবক হারালো। তার মৃত্যুতে নেতৃত্বশূন্য হয়ে পড়ল দেশ। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

স্থানীয় বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বারঘোরিয়া ছাড়াও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে, বালিডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ, মহিপুর কলেজ মাঠ, আমনুরা রেলওয়ে ফুটবল মাঠ, মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠ, কৃষ্ণগোবিন্দপুর হাইস্কুল মাঠ, ইসলামপুর- চাঁটাইডুবি খেলার মাঠ, দেবীনগর উচ্চ বিদ্যালয় মাঠ, অনুপনগর ইউনিয়ন কাউন্সিল, নরেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ, সুন্দরপুর সামাদ কলেজ মাঠ, আলাতুলী-রানীনগর দাখিল মাদ্রাসা মাঠসহ বিভিন্নস্থানে। 

Read more — স্থানীয়
← Home