চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ভারতীয় ১০ গরু-মহিষ জব্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ভারতীয় ১০ গরু-মহিষ জব্দ
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে পাচার করে আনা ১০টি গরু-মহিষ জব্দ করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবির ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়। 

রাতে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, বিশেষ টহলদল ৫টি সীমান্তে আলাদা ৫টি অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ৮টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়। সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া ও সাতরশিয়া, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ও বোগলাউড়ি এলাকায় অভিযান চালিয়ে গরু-মহিষগুলো জব্দ করে। 

জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, সীমান্ত সুরক্ষাসহ যেকোনো অবৈধ তৎপরতারোধে বিজিবি সজাগ রয়েছে। 

Read more — স্থানীয়
← Home