নাচোলে দিঘীর পাড়ে মিলল ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের গুলি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ জানুয়ারি ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
নাচোলে দিঘীর পাড়ে মিলল ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের গুলি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি দিঘীর পাড় থেকে দেশীয় ধারলো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাতে উপজেলার ইলামিত্র গেট সংলগ্ন এলাকা থেকে সেগুলো উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিঘীর পাড়ে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৬ টি ধারালো অস্ত্র জব্দ করে। এগুলোর মধ্যে রয়েছে লোহার বড় হাসুয়া, ছোট হাসুয়া, কিরিচ, একমুখী চাইনিজ কুড়াল, দ্বি-মুখী চাইনিজ কুড়াল। এছাড়াও একটি সাদা কাগজে মোড়ানো অবস্থায় আগ্নেয়াস্ত্রের ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের গুলিগুলো নাচোল থানায় জমা দেয়া হয়েছে। 

Read more — স্থানীয়
← Home