চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে ভলিবল খেলার সময় এসআইয়ের মৃত্যু

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে ভলিবল খেলার সময় এসআইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল আলীম (৫০) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় পুলিশ লাইনে এ ঘটনা ঘটে।  

সদর মডেল থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত আব্দুল আলীম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়ার মৃত বন্দের আলীর ছেলে। 

ওসি বলেন, বিকালে পুলিশ লাইন মাঠে অন্যদের সঙ্গে ভলিবল খেলছিলেন আব্দুল আলীম। এ সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে ২৫০ শয্যবিশিষ্ট চাঁপাইবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, প্রয়োজনীয় দাপ্তারিক প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Read more — স্থানীয়
← Home