চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২ জানুয়ারি ২০২৬, ০৬:১২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১ টি গরু জব্দ করেছে বিজিবি। শুক্রবার ভোর ৫ টা থেকে সকাল ৯ টার মধ্যে এসব অভিযান চালায় বিজিবি ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা।

পরে বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা এ সব অভিযান চালায়। অভিযানে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর থেকে ৩৭ বোতল ও দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর থেকে ২৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম ৩টি, সেতারাপাড়া থেকে একটি ও সদর থানাধীন নারায়ণপুর ইউনিয়নের সোনাদিয়ারচর থেকে আরও ৭টি গরু জব্দ করা হয়। 

বিজিবি অধিনায়ক আরও বলেন, জব্দ করা ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ টাকা। মদগুলো শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

Read more — স্থানীয়
← Home