খালেদা জিয়ার জন্য দোয়ার পর এতিমদের নিজ হাতে খাবার তুলে দিলেন সাবেক এমপি আমিনুল

লাইভ রিপোর্ট, নাচোল
২ জানুয়ারি ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
খালেদা জিয়ার জন্য দোয়ার পর এতিমদের নিজ হাতে খাবার তুলে দিলেন সাবেক এমপি আমিনুল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিতার কামনা করে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এতিম শিশুদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়। 

শুক্রবার রাতে নাচোল উপজেলার আল নূর ইসলামী শিশু সদনে (এতিমখানা) নৈশভোজের আয়োজন করা হয়। এর আগে কোরআনখানি ও দোয়া-মোনাজাত করা হয়। 

নৈশভোজে এতিম শিশুদের নিজহাতে খাবার পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম। এসময় জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ দুরুল হুদাসহ অন্যরা। 

সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া এতিম শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি রোজার প্রথম ইফতার করতেন এতিম শিশুদের নিয়ে।  

Read more — স্থানীয়
← Home