‘প্রভাবমুক্ত-নিরপেক্ষ’ নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা বললেন হারুন-বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ-৩

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
‘প্রভাবমুক্ত-নিরপেক্ষ’ নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা বললেন হারুন-বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচনের কেন্দ্রগুলোতে জামায়াত ইসলামী পছন্দের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার তালিকা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি এটিকে উদ্বেগজনক ও সুষ্ঠু নির্বচানের অন্তরাই হিসেবে উল্লেখ করেছেন। 

অন্যদিকে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের দাবি- প্রশাসনের উচিত দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সব প্রার্থীর সঙ্গে সমান আচরণ করার।  

শনিবার মনোনয়নপত্র যচাই-বাছাইয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হারুনুর রশীদ ও নূরুল ইসলাম বুলবুল। 

বিএনপি প্রার্থী হারুনুর রশীদ অভিযোগ করেন, আমরা শুনছি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কে কোথায় প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হবে তার তালিকা দেয়া হচ্ছে রিটার্নিং কর্মকর্তার কাছে। এটা যদি হয় তাহলে এটা আমার উদ্বেগের ব্যাপার। কোন অবস্থাতেই যারা জামায়াতের ইসলামীর সঙ্গে বা বিএনপির সঙ্গে জড়িত সম্পৃক্ত; এটা ডাক্তার হতে পারে, ব্যাংকের কর্মকর্তা হতে পারে, কলেজের শিক্ষক হতে পারে যারা সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের যেন প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া না হয়। 

অন্যদিকে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, প্রার্থীদের সঙ্গে আইনশঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের কর্মকর্তাদের সমান আচারণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিছু বিষয় আছে যেগুলো আমরা নজরে এনেছি কর্তৃপক্ষের তাই আর মিডিয়ার সামনে আনতে চাই না। আমরা আশা করবো আগামী দিনগুলো ভালো যাবে। 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেছেন, এখন পর্যন্ত এসব বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। 

Read more — স্থানীয়
← Home