চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১১ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে  চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর সিসিডিবি কার্যালয়ে কম্বলগুলো বিতরণ করা হয়। 

সিসিডিবি-এমএফপি'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন,  চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি- এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অনান্যরা। 

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২৫ জন অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।

Read more — স্থানীয়
← Home