পদ্মার ভাঙন কবলিত এলাকায় কম্বল বিতরণ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৮ জানুয়ারি ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
পদ্মার ভাঙন কবলিত এলাকায় কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আলীগড় ওল্ড বয়েজ অ্যাসোসিয়শন অব বাংলাদেশ। রোববার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী ও মহারাজনগর এলাকায় অসহায়-দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলন, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. শফিউল আজম, মো. রফিকুল ইসলাম বাবু ও জুলফিকার আলম সুমনসহ অন্যরা।

প্রসঙ্গত, আলীগড় ওল্ড বয়েজ অ্যাসোসিয়শন অব বাংলাদেশ হচ্ছে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন। 

Read more — স্থানীয়
← Home