চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র নিয়ে যা বললেন ডিআইজি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র নিয়ে যা বললেন ডিআইজি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম বজলুর রশীদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের  উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান। 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসা বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন বিভাগীয় কমিশনারকে। তবে প্রসঙ্গটি আইনশৃঙ্খলা বিষয়ক হওয়ায় তিনি ওই প্রশ্নের উত্তর দিতে বলেন ডিআইজিকে। 

ডিআইজি বলেন- (অস্ত্রের ব্যবহার) কীভাবে নিয়ন্ত্রণ করা হবে এটা বললে তো  যারা ব্যবহার করবেন তারা সতর্ক হয়ে যাবে। আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো অবস্থায় আছে এবং কি করতে হবে সেই কৌশলপত্র আমাদের কাছে আছে। আমাদের সহযোগী বাহিনী যারা আছেন তাদের সাথে আমরা এ বিষয়ে কথা বলেছি। সীমান্তরক্ষী বাহিনী যারা আছেন তাদের সাথে আমাদের কো-অর্ডিনেশন (সমন্বয়) আছে। আমরা আশা করছি যে যতটুকু সম্ভব এটা (অস্ত্র) যেন ব্যবহৃত না হয়, এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব।

Read more — স্থানীয়
← Home