চাঁপাইনবাবগঞ্জে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২১ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী না থাকায় সবাই দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

এবারের নির্বাচনে জেলার তিনটি আসনেই প্রার্থী রয়েছে বিএনপি (ধানের শীষ), জামায়াতে ইসলামী বাংলাদেশ (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা)। জাতীয় পার্টির (লাঙল) প্রার্থী রয়েছে দুটি আসনে। এছাড়াও একটি করে আসনে প্রার্থী রয়েছে গণঅধিকার পরিষদ (ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (কাস্তে) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (তারা)। 

প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য বলেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ।

Read more — স্থানীয়
← Home