চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে ৫ ককটেল উদ্ধার

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২২ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে ৫ ককটেল উদ্ধার
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছি-সরকারপাড়ার একটি আম বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ককটেলগুলো উদ্ধার করে নিয়ে আসে। ককটেলগুলো কে বা কারা কী উদ্দেশ্যে রেখেছে তা নিশ্চিত নয় পুলিশ। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Read more — স্থানীয়
← Home