চাঁপাইনবাবগঞ্জ কেন ‘বি’ শ্রেণির জেলা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ কেন ‘বি’ শ্রেণির জেলা

পাঁচ বছর পর দেশের জেলাগুলোর শ্রেণিবিন্যাস করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন পায়।

এতে চাঁপাইনবাবগঞ্জ রয়েছে ‘বি’ শ্রেণির জেলা হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে। কিন্তু কেন ‘বি’ শ্রেণিতে চাঁপাইনবাবগঞ্জ, জানেন কি?

মন্ত্রিপরিষদ বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, আট বা তার বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’ শ্রেণিতে এবং পাঁচ থেকে সাতটি উপজেলা থাকা জেলাকে ‘বি’ শ্রেণিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়াও চার বা তার কম উপজেলা থাকা জেলাকে রয়েছে ‘সি’ শ্রেণিভুক্ত। যদিও অবস্থানগত কারণে যেসব জেলা বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোকে বিশেষ শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ রয়ে গেছে ‘বি’ শ্রেণিতেই।

এবারের নিকার’র সভায় শুধুমাত্র সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণির জেলা থেকে ‘এ’ শ্রেণির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

Read more — স্থানীয়
← Home