নাটোরে তেলের অবৈধ মজুতের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

লাইভ ডেস্ক
৩০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ
নাটোরে তেলের অবৈধ মজুতের দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুত করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযানকালে সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এক লাখ টাকা জরিমানা অনাদায় দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। সেইসঙ্গে মজুতকৃত জ্বালানি তেলগুলো আগামি ৭ দিনের মধ্যে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।’

Read more — উত্তরাঞ্চল
← Home