চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের জুয়েলারি দোকান মালিক ও কারিগররা পূজা-অর্চনার মধ্যদিয়ে দিনটি পালন করেন। 

শুক্রবার সকাল ৮ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পূজা অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন বিশ্বকর্ম দেবতা হচ্ছে শৈল্পিক ও তৈরির বা নির্মানের দেবতা, বিভিন্ন কারুকাজে তৈরি করাই এই দেবতার কর্ম । প্রস্তুতকারক শিল্প ও কারখানার কর্মে জড়িত সনাতনী ভক্তরা শ্রী শ্রী বিশ্বকর্মের পূজা করে থাকেন। বিশ্বকর্মা হচ্ছে শৈল্পিক দেবতা, শিল্পকর্ম, হস্তশিল্প, কারখানা, লোহা নির্ভর সকল কাজে জড়িত সনাতনী ভক্তবৃন্দরা বিশ্বকর্মা দেবতার পূজা করেন। এই বিশ্বকর্মা পূজার সঙ্গে পালিত হয় মহালয়া পূজাও। প্রতি বছরই নির্দিষ্ট দিনে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা পালিত হয়ে থাকে।

বিশ্বকর্মা পূজা মূলত বিশ্বকর্ম’র সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে যারা হাতের কর্ম করেন বা শৈল্পিক কর্মের সাথে জড়িত তারাই বিশ্বকর্মের পূজা করে থাকেন। প্রায় প্রতিটি জুয়েলারী দোকানের মেঝেতে পূজা-অচর্নার আয়োজন করা হয়। কখনো কখনো বিশ্বকর্মার মূর্তি স্থাপন কিংবা কখনও কখনও পটে আঁকা চিত্র সামনে রেখে তার পূজা পালন করে। উন্নত ভবিষ্যৎ, দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কাজের পরিস্থিতি এবং সর্বোপরি সাফল্য অর্জনে প্রার্থনা করে থাকেন তারা। বিশ্বকর্মা পুজো মানেই দূর্গাপূজোর আগাম আনন্দের পূর্বাভাস। কখনো কখনো কারিগররা এসব যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পন এবং ওই সময় সেসব যন্ত্রপাতি ব্যবহারে বিরত থাকেন। 

Read more — স্থানীয়
← Home