ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে সদর উপজেলা ও পৌর যুবদল। রোববার সকালে জেলা শহরের ক্লাব সুপার মার্কেট এলাকা থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ পর্যন্ত এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। 

অভিযানে যুবদলের নেতাকর্মীরা রাস্তার পাশে থাকা  ময়লা-আবর্জনা অপসারণ করে। পাশাপাশি মশারনিধক ওষুধ ও ব্লিচিং পাউডার ছিটানো হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয়। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা যুবদলের সাবেক সম্পাদক আব্দুর রহমান অনু ও সাবেক সহ-সম্পাদক মুজিবুর রহমান মজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা,  সদর থানা যুবদলের আহ্বায়ক অ্যাড. আব্দুস সালাম তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, নাচোল উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম রানা, শিবগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। শুধু সরকারি উদ্যোগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা প্রয়োজন। এ লক্ষ্যে সাধারণ মানুষকে তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

Read more — রাজনীতি
← Home