মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সব এলাকায়

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সব এলাকায়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

নেসকো’র বিজ্ঞপ্তিতে বলা হয়- শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সব ফিডারেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Read more — স্থানীয়
← Home