চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী তাঁত বস্ত্র মেলার উদ্বোধন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩০ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী তাঁত বস্ত্র মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাসব্যাপী তাঁত বস্ত্র পণ্য ও আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে হিমসাগর এগ্রো ফার্মের উদ্যোগে কানসাট শাপলা সিনেমা হলের সামনে এই মেলার উদ্বোধন করা হয়।

শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জানিবুল হক জোসিসহ অন্যরা।

আয়োজকরা জানিয়েছেন- স্থানীয় তাঁতপণ্যের উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এবং এসব পণ্যের প্রচার ও প্রসার বাড়াতেই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে। মেলায় প্রবেশের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

Read more — স্থানীয়
← Home