কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ চার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
২৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ণ
কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ চার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শাখার জন্য প্রধান শিক্ষকসহ তিন পদে ৫ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- অস্থায়ী ভিত্তিতে প্রধান শিক্ষক পদে একজন ও সহকারী শিক্ষক পদে চারজনকে নিয়োগ দেয়া হবে। এছাড়াও একজন অফিস সহায়ক নিয়োগ দেয়া হবে।

প্রার্থীকে অবশ্যই নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

 

প্রধান শিক্ষক

পদের সংখ্যা : ১

শিক্ষগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের সময়সীমা: মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক/নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। অথবা সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

বেতন: জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী গ্রেড-৬

 

সহকারী শিক্ষক: বাংলা, ইংরেজি ও রসায়ন

পদের সংখ্যা: ৩ (প্রতিটি বিষয়েএকজন করে)।  

শিক্ষগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩০০ নম্বরসহ স্নাতক ডিগ্রি/সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)/সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের সময়সীমা: অনুর্ধ ৩৫ বছর। 

বেতন: জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী গ্রেড-১১

 

 

সহকারী শিক্ষক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

পদের সংখ্যা: ১

শিক্ষগত যোগ্যতা: ১। কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক/সমমান। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ৩ (তিন) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিগ্রি । অথবা ২। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ স্নাতক ডিগ্রি/ সমমান। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ০১ (এক) বছর মেয়াদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা/ অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি/ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন কোর্স। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি ৩য় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। 

অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের সময়সীমা: অনুর্ধ ৩৫ বছর।

বেতন: জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী গ্রেড-১১

 

অফিস সহায়ক

পদের সংখ্যা: ১

শিক্ষগত যোগ্যতা: এস.এস.সি/দাখিল/সমমান

অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের সময়সীমা:ন্যূনতম ১৮ বছর, অনূর্ধ ৩৫ (পঁয়ত্রিশ) বছর।

বেতন: জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী গ্রেড-২০

 

 

উল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণ আগামী ১৫ নভেম্বর, ২০১৬ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করবেন। নির্ধারিত আবেদন ফরমটি ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।

 

শর্তাবলী:

ক) জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ ও সভাপতি, কালেক্টরেট গ্রীন ভিউ ট্রাস্ট, চাঁপাইনবাবগঞ্জ বরাবর আবেদনপত্র আগামী ১৫ নভেম্বর, ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে ডাকযোগে (পোস্ট অফিস/কুরিয়ার সার্ভিস) পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

খ) ১৫ নভেম্বর, ২০২৬ তারিখে (সহকারী শিক্ষক ও অফিস সহায়ক) প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে।

গ) প্রার্থীকে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ও ০২(দুই) কপি স্ট্যাম্প সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদ / ওয়ার্ড কাউন্সিল/ পৌরসভা প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে) সংযুক্ত করতে হবে।

ঘ) প্রার্থীকে আবেদন পত্রের সাথে জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ ও সভাপতি, গ্রীন ভিউ হাই স্কুল (এক্সামিনেশন) বরাবর সোনালী ব্যাংক, শাখা, চাঁপাইনবাবগঞ্জ শাখা এর অনুকূলে প্রধান শিক্ষক পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা, সহকারী শিক্ষক পদের জন্য ৩০০/- (তিনশত) এবং অফিস সহায়ক পদের জন্য ১০০/- (একশত) অফেরতযোগ্য ডিডি/পে অর্ডার (সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে) দাখিল করতে হবে।

৫) কোনো কারণ দর্শানো ব্যতিরেকে ত্রুটিযুক্ত যে কোনো আবেদনপত্র কর্তৃপক্ষ বাতিল/গ্রহণ করার ক্ষমতা সংরক্ষণ করেন।

চ) প্রার্থীকে নিয়োগ পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ ও সময় ডাকযোগে অথবা এসএমএস অথবা www.chajpainawabganj.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

ছ) খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।

ছ) চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

 

বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

Read more — শিক্ষা
← Home