গ্রামের কৃষকদের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

দুর্গাপুর সবুজ উন্নয়ন সংস্থার সভা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
গ্রামের কৃষকদের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

চাঁপাইনবাবগঞ্জের দুর্গাপুর সবুজ উন্নয়ন সংস্থার ১৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ আব্দুল্লাহিল বাকী। 

সভার শুরুতে সংস্থার বার্ষিক সাধারণ সভার রেজুলেশন ও সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন সংগঠনটির সম্পাদক মোঃ সেলিম রেজা। পরে সংস্থার আয়-ব্যয় ও বার্ষিক প্রতিবেদন হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। 

সভায় সংস্থার সার্বিক কার্যক্রম, সদস্য বৃদ্ধি এবং জমি বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সভায় জানানো হয়, ১৬ বছর ধরে সবুজ উন্নয়ন সংস্থা নদী সংলগ্ন জমির আবাদে গ্রামের কৃষকদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন সদস্যদের স্বচ্ছতার সাথে জমি বণ্টনের পাশাপাশি সংস্থার উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সংস্থার কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হচ্ছে। গ্রামের কৃষকের উন্নয়নে সংস্থার প্রতিটি সদস্য ঐক্যবদ্ধ থাকবে।  

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোঃ সফিকুল আলম, সহ-সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মেকাইল হক, সদস্য আরিফুল ইসলাম, গোলাম রাব্বানী, মহেন্দ্র ও শ্রী শ্যামল হালদারসহ সংস্থার অন্যান্য সদস্য।

Read more — স্থানীয়
← Home