পত্নীতলা সীমান্তে ১৬ জনকে পুশ-ইন

লাইভ রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ণ
পত্নীতলা সীমান্তে ১৬ জনকে পুশ-ইন

নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। শুক্রবার ভোরে শীতলমাঠ সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে সীমান্তএলাকা থেকে তাদের আটকের পর থানায় সোপর্দ করে বিজিবি।

বিজিবি ১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর আসরারুল হক ১৬ জনকে নওগাঁ সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে বিএসএফ ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবির টহল দল ঘুরকি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে থেকে তাদের আটক করে।

আটকদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চার জন নারী। তারা পাবনা জেলার বাসিন্দা। আটকদের পত্নীতলা থানায় সোপর্দ করা হয়েছে।

Read more — উত্তরাঞ্চল
← Home