ইত্যাদির নৃত্যে একসঙ্গে তমা-হিমি

লাইভ ডেস্ক
১০ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ
ইত্যাদির নৃত্যে একসঙ্গে তমা-হিমি

 

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সবসময়ই নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হয় দর্শকের সামনে। বিশেষ করে ঈদ ইত্যাদির বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে একাত্ম হয়ে উঠে মানুষের মন। অনেক দর্শকই বলেন, ‘ইত্যাদি না দেখলে যেন ঈদের আনন্দ পরিপূর্ণ হয়ে ওঠে না!’ দিন যতই যাচ্ছে, ইত্যাদি যেন আরও বেশি সৃজনশীল, প্রাণবন্ত ও জনপ্রিয় হয়ে উঠেছে। এর কারণ ইত্যাদির প্রাণপুরুষ হানিফ সংকেত। একাধারে তিনি এই অনুষ্ঠানের উপস্থাপক, গ্রন্থকার, চিন্তক ও পরিচালক। 

এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন হানিফ সংকেত। আর এই নাচে অংশগ্রহণ করেছেন দুই ভুবনের দু’জন জনপ্রিয় তারকা। চিত্রনায়িকা তমা মির্জা ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তাঁদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

ফাগুন অডিও ভিশন জানিয়েছে, দর্শকরা সাধারণত যে ধরনের নাচ ও মিউজিক শুনে অভ্যস্ত, ইত্যাদির নাচগুলোকে তার চেয়ে একটু ভিন্নধর্মী করতে চেষ্টা করা হয়। তৈরি করা হয় নতুন মিউজিক। 

তমা-হিমির নৃত্য সম্পর্কে ফাগুন অডিও ভিশনের ভাষ্য, ‘নাচটি ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক। এ ধরনের নতুন নতুন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। অনুষ্ঠানে নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। যে কারণে সব মিলিয়ে এবার ঈদের ইত্যাদির এই নাচ হবে অসাধারণ।’

হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকে রয়েছে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে, তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য।

ফিল্ম ইন্ডাস্ট্রিটা এখন একটা ডাস্টবিন: অপু বিশ্বাসফিল্ম ইন্ডাস্ট্রিটা এখন একটা ডাস্টবিন: অপু বিশ্বাস

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Read more — বিনোদন
← Home