ফারহান-পায়েল জুটির ‘ইউ অ্যান্ড মি ফরএভার’

লাইভ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
ফারহান-পায়েল জুটির ‘ইউ অ্যান্ড মি ফরএভার’

দর্শকের জন্য আবেগাপ্লুত রোমান্টিক অনুভূতি নিয়ে আসছে নতুন নাটক ‘ইউ অ্যান্ড মি ফরএভার’। এতে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী। পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। নির্মাতা জানান, প্রেম, সম্পর্ক, পরিবার—সবকিছুর টানাপোড়েনকে শহুরে বাস্তবতায় মিশিয়ে নাটকটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে দৃশ্যগুলো দর্শকের মনে এক অনুভূতি গেঁথে দেয়।

জানা যায়, রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে ইউ অ্যান্ড মি ফরএভার-এর শুটিং সম্পন্ন হয়। ইতিমধ্যে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে নাটকটির পোস্টার ও টিজার, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। 

নির্মাতা জানান, আগামীকাল ১৫ জানুয়ারি নাটকটি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

Read more — বিনোদন
← Home