চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর-বাবুপুর এলাকায় এই ঘটনা ঘটে। রাতে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় জানায়, রসিকনগর বাবুপুরের বাসিন্দা মফিজুল হকের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিলো দীর্ঘদিন ধরেই। এরই জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে মনোয়ারা বেগমকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজুল। পরে তিনি নিজে ঘরের ফ্যানের হুকের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতদের ছেলের বউ শাপলা বেগম রাতে বাড়ি ফিরে জানালা দিয়ে শাশুড়ির রক্তাক্ত দেহ দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি মতিউর রহমান বলেন, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Read more — স্থানীয়
← Home