চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের আলোচনা ও বৃক্ষরোপন

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের আলোচনা ও বৃক্ষরোপন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল। শুক্রবার বিকালে স্থানীয় শহীদ সাটু হলে আলোচনার সভার আয়োজন করা হয়। 

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি মোহা. সেলিম রেজা বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহা. শহীদুল ইসলাম রাসেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোহা. সাইফুল ইসলাম হীরক, জেলা  কৃষকদলের  আহ্বায়ক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহা. তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক মোহাঃ তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক  জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম, সাধারণ সম্পাদক মোহাঃ আখতারুজ্জামান আক্তার প্রমুখ। 

সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাঃ মনিরুজ্জামান মনি। 

সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের ঐতিহ্য, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং রাজনৈতিক সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। 

এর আগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিবগঞ্জের আটরশিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন নেতৃবৃন্দ। 

 

Read more — রাজনীতি
← Home