চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি’র উদ্যোগে স্থানীয় শহিদ সাটু হল অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। জেলা বিএনপি’র সদস্য ওবায়েদ পাঠানের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও মোঃ হায়াতউদ্দোলা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি মোঃ সারোয়ার জাহান, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু, যুব নেতা আব্দুর রহমান অনু প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের রূপকার। এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

Read more — রাজনীতি
← Home