ভারতীয় জলসীমায় উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
ভারতীয় জলসীমায় উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীতে নৌকাডুবির পর ভারতীয় জলসীমায় উদ্ধার ১০ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়ে বিএসএফ। শনিবার রাত ১০ টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, রাতে বিজিবি-বিএসএফের কোম্পানী কমাণ্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠি হয়। এতে বিজিবির ফরিদপুর ও বিএসএফের খান্দুয়া ক্যাম্পের কমাণ্ডার অংশ নেন। পরে ওই নারী-শিশুসহ ওই দশ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এর আগে শনিবার বিকাল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাধীন বাখেরআলী থেকে হতে জোহুরপুর যাচ্ছিলেন নারী-শিশুসহ ১২ জন। পদ্মা নদীতে মাঝপথে নৌকাটি ডুবে যায়। এ সময় ১০ জন ভেসে গিয়ে ভারতীয় জলসীমায় গেলে বিএসএফ তাদের উদ্ধার করে।

Read more — স্থানীয়
← Home