পদ্মায় নৌকাডুবির বিভিষীকা থেকে বেঁচে ফিরল ২০ দিন বয়সী তানিশা

লাইভ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
পদ্মায় নৌকাডুবির বিভিষীকা থেকে বেঁচে ফিরল ২০ দিন বয়সী তানিশা

ভরা পদ্মা নদী বিকেলের দমকা হাওয়ায় হঠাৎ উত্তাল হয়ে ওঠে তখন। এ সময় নদীপথেই মায়ের কোলে চেপে বাড়ি ফিরছিলো ২০ দিন বয়সী তানিশা। কিছুক্ষণ পরেই তার জীবনে নেমে আসে বিভীষিকাময় এক মুহূর্ত। মাঝপথে নৌকাডুবে উত্তাল জলরাশিতে ভেসে যায় সবাই। মায়ের সঙ্গে ভেসে যায় তানিশাও। ভাসমান অবস্থায় ভারতীয় জলসীমায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের উদ্ধার করে।

শনিবার বিকাল ৫টার ঘটে এই ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাধীন বাখেরআলী থেকে হতে জোহুরপুর-টেক যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাতে থাকা ১২ জনের মধ্যে ছিলো তানিশা। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুরের মো.সোহেল ও তানিয়া খাতুন দম্পত্তির মেয়ে।

ভারতীয় অংশে যখন তানিশাসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করে বিএসএফ তখন সেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার তারানগরের বাসিন্দা শ্যামলাল মণ্ডল। রাতে চাঁপাই লাইভ-কে তিনি বলেন, বিএসএফ জওয়ানরা বাংলাদেশিদের উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে। তখন ২০ দিন বয়সী ওই শিশু এক রকম নিস্তেজ হয়ে পড়েছিলো। বিএসএফ সদস্যরা দ্রুত তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় এবং নিশ্চিত হয় শিশুটি সুস্থ আছে।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন, রাতে বাকী নয় জনের সঙ্গে সুস্থ অবস্থায় দেশে ফিরেছে তানিশা।

Read more — স্থানীয়
← Home