বাড়িতে বানাতে পারেন মজার টাকোস

লাইভ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ণ
বাড়িতে বানাতে পারেন মজার টাকোস

সহজেই বাড়িতে বানাতে পারেন হোল হুইট টাকোস। ভেতরে রসালো চিকেন কিমা আর সঙ্গে ঝাল স্বাদ, আপনাকে দেবে অন্যরকম এক অনুভূতি। খুব কম সময় ও সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই সুস্বাদু টাকোস। যা পরিবার বা বন্ধুদের জন্য হবে একেবারে পারফেক্ট স্ন্যাকস। রইল রেসিপি।

উপকরণ

চিকেন কিমা ফিলিংয়ের জন্য লাগবে তেল ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১টি, চিকেন কিমা ৩০০ গ্রাম, লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, ব্ল্যাকপেপার ১/২ চা-চামচ, চিকেন পাউডার ১ চা-চামচ, ধনিয়া গুঁড়া ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, জিরা ১ চা-চামচ, মরিচ কুচি (চপ করতে হবে) ২টি, লেবুর রস ১/২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ এবং মেথি ১/২ চা-চামচ।

মাসালা লাউ কাটলেট রেসিপি যেভাবে বানাবেনমাসালা লাউ কাটলেট রেসিপি যেভাবে বানাবেন

হোল হুইট টাকোস বানাতে লাগবে আটা ১ কাপ, বেসন ১ কাপ, লাল মরিচ গুঁড়া ১/৪ চা-চামচ, ধনে (ভেজে গুড়া করতে হবে) ১/৪ চা-চামচ, জিরা গুড়া ১/৪ চা-চামচ, লবণ ১/৪ চা-চামচ, মেথি ১/৪ চা-চামচ, মরিচ কুচি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১টি, ধনেপাতা কুচি ১ মুঠো, তেল ২ টেবিল চামচ এবং পানি ১/২ কাপ।

গার্নিশ করতে লাগবে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং থাই লাল মরিচ কুচি।

প্রস্তুত প্রণালী

প্রথমে তৈরি করতে হবে চিকেন কিমা ফিলিং। তার জন্য ফ্রাইং প্যানে তেল ও আদা-রসুন পেস্ট দিয়ে ঝাঁঝালো গন্ধ না পাওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ যোগ করে নরম ও স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজুন। চিকেন কিমা দিয়ে নেড়ে রান্না করুন যতক্ষণ না রঙ পরিবর্তিত হয়।

লাল মরিচ গুড়া, ব্ল্যাকপেপার, চিকেন পাউডার, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, জিরা, মরিচ ও লেবুর রস দিয়ে মেশান। ১–২ মিনিট রান্না করুন। পানি দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। ধনেপাতা কুচি ও কাসুরি মেথি দিয়ে ভালোভাবে মেশান। ঠাণ্ডা হতে দিন।

দই চিলি চিকেন কারি যেভাবে রান্না করবেনদই চিলি চিকেন কারি যেভাবে রান্না করবেন

এবার হোল হুইট টাকোস তৈরির পালা। তার জন্য একটি বাটিতে সব আটা, বেসন, মসলার গুঁড়া, পেয়াজ-মরিচ কুচি, তেল ও পানি দিয়ে মেশান। ধীরে ধীরে পানি যোগ করে মাখুন যতক্ষণ না সঠিক কনসিস্টেন্সির ডো তৈরি হয়। ডো ঢেকে ১০-১৫ মিনিট বিশ্রাম দিন।

ডো ৪ ভাগে ভাগ করুন। প্রতিটি ভাগ থেকে বল তৈরি করুন। শুকনো আটা ছিটিয়ে রোল করুন। ৪.৫ ইঞ্চি ব্যাসের রাউন্ড কাটা দিয়ে টাকোস বানান। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে গলানো মাখন বা ঘি দিয়ে ব্রাশ করুন। তৈরি চিকেন ফিলিং, পেঁয়াজ, কাঁচা ধনিয়া ও থাই লাল মরিচ দিয়ে গার্নিশ করুন।

Read more — লাইফস্টাইল
← Home