আকর্ষণীয় বেতনে গাইড নিয়োগ দেবে গ্রামীণ ট্রাভেলস

লাইভ ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
আকর্ষণীয় বেতনে গাইড নিয়োগ দেবে গ্রামীণ ট্রাভেলস

গ্রামীণ ট্রাভেলসের বাসে কিছু সংখ্যক গাইড নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার স্থায়ী বাসিন্দাদেরই কেবল নিয়োগ দেয়া হবে। 

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালী ও কক্সবাজার রুটে চলাচল করা বাসের জন্য গাইড নিয়োগ করা হবে। ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আবেদন করতে হবে ১৫ এপ্রিলের মধ্যে। আবেদন পাঠাতে হবে গ্রামীণ ট্রাভেলস্ (হেড অফিস), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সংলগ্ন, স্বরুপনগর, চাঁপাইনবাবগঞ্জের ঠিকানায়।

 

আবেদনের যোগ্যতা :

 

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
  • উচ্চতা: ন্যুনতম ৫ ফুট ৫ ইঞ্চি, সুঠাম দেহের অধিকারী হতে হবে। 
  • বয়স: ১৮ থেকে ৪০ বছর। 
  • অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

জীবন বৃত্তান্তসহ আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

 

যেকোন প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৭০১-৬৮৬৯৬৯ ও ০১৭০১-৬৮৬৯৯৫ নম্বরে।

 

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন। 

Read more — চাকরি
← Home