চাঁপাইনবাবগঞ্জের আয়ান ইন্টারন্যাশনালে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

লাইভ রিপোর্ট
১ জানুয়ারি ২০২৬, ০১:১৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জের আয়ান ইন্টারন্যাশনালে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

চাঁপাইনবাবগঞ্জের রাইস মিলের মেশিনারিজ আমদানি ও বিপণনকারী স্বনামধন্য প্রতিষ্ঠান আয়ান ইন্টারন্যাশনাল জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একজন সিনিয়র মার্কেটিং অফিসার ও দুইজন এক্সিকিউটিভ মার্কেটিং অফিসার নিয়োগ দেয়া হবে। 

দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য দক্ষ, উদ্যমী ও দায়িত্বশীলদের নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। উভয়পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ। তবে বিশেষ বিবেচনায় তা শিথিলযোগ্য। এছাড়াও মার্কেটিং বা সেলসে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। 

কাজের পরিধি হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- সারাদেশে রাইস মিল মেশিনারিজের মার্কেটিং ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি নতুন বাজার ও গ্রাহক উন্নয়ন। বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রাখা।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহীরা হালনাগাদ জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন ayanco.info@gmail.com -এই ঠিকানায়।

-------

নিয়োগ সংক্রান্ত যাবতীয় দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। চাঁপাই লাইভ কেবলমাত্র নিয়োগকারী প্রতিষ্ঠান/ব্যক্তির অনুমোদিত/প্রকাশিত বিজ্ঞপ্তি প্রচার করে।

Read more — চাকরি
← Home